Apan Desh | আপন দেশ

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৭, ২৩ আগস্ট ২০২৬

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২৩ আগস্ট) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। তবে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থকতে পারে।

আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব অঞ্চলে

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি ঝরেছে ৪ মিলিমিটার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়