ছবি : আপন দেশ
উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (০৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে দেশের উত্তরের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভারতের আসাম অঞ্চলে এর উৎপত্তি হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের বিলাসিপাড়া এলাকায়। এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ময়মনসিংহ পর্যন্ত অনুভূত হয়েছে।
আরও পড়ুন <<>> আজ বিশ্ব গাধা দিবস
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস একই ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৪ বলে উল্লেখ করেছে।
এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ বিষয়ে পোস্ট করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































