Apan Desh | আপন দেশ

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২১, ১৭ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদ হাসান (২৪) নিহত হয়েছেন। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় আসেন মাহমুদ।

স্থানীয় সময় শনিবার (১৬ মে) রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ড্রাইভিং করা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ওভারস্পিড জনিত কারণে গাড়িতে আগুন লেগে রাস্তার পাশের বাস স্টপেজে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মাহমুদ হাসান দক্ষিণ কোরিয়ায় কিছুদিন আগে নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। তিনি ডেজিন বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।

আরও পড়ুন : ৩ নারীর শরীরে লুকানো ছিল ১ লাখ ২০ হাজার ইয়াবা

তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী  নাদিম নূর বলেন, ‘আমরা একসঙ্গে দক্ষিণ কোরিয়ায় এসেছিলাম। ও আমার খুব কাছের বন্ধু ছিল। তার এই অকাল মৃত্যু মেনে নেয়া কষ্টকর। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আর কোরিয়াতে সাবধানে ড্রাইভিং করবেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়