Apan Desh | আপন দেশ

দক্ষিণ কোরিয়া

দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩ ডিসেম্বর আকস্মিকভাবে সামরিক আইন জারি করেন তিনি। এরপর তাকে দ্রুত অভিশংসন ও বরখাস্ত করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার আদালত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে। এ তথ্য জানিয়েছে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল।

০৮:৫৫ এএম, ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

সাহিত্যে নোবেল পেলেন হান কাং

সাহিত্যে নোবেল পেলেন হান কাং

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। তার নাম বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঘোষণা করা হয়। হান কাংয়ের কাব্যময় গদ্যের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। যা মানব জীবনের ভঙ্গুরতা এবং ঐতিহাসিক ক্ষতগুলোকে সাহসিকতার সঙ্গে তুলে ধরে। ১৯৭০ সালে গোয়াংজু শহরে জন্মগ্রহণকারী হান কাং ৯ বছর বয়সে সিউলে চলে আসেন। সাহিত্যিক পরিবারে বেড়ে ওঠা হান কাং ১৯৯৩ সালে কবিতা দিয়ে লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’ আন্তর্জাতিক সাফল্য অর্জন করেন। যেখানে খাদ্যাভ্যাসের সামাজিক নিয়মের বিরুদ্ধে যাত্রা করা একটি চরিত্রের গল্প বলা হয়েছে।

০৫:৪৬ পিএম, ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ