Apan Desh | আপন দেশ

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৩, ১৪ মে ২০২৬

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওমান বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন, রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের কেনাকাটা করতেই ওমানে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

আরও পড়ুন : স্কুলে হিজাব পরার অনুমতি দিলো ভারতের ১ রাজ্য

জানা গেছে, মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়