Apan Desh | আপন দেশ

ওমান

ট্রাম্পকে থামতে বলল ওমান

ট্রাম্পকে থামতে বলল ওমান

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তেজনা না বাড়ানোর আহবান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে তিনি সাম্প্রতিক হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বদর আল-বুসাইদি বলেন, চলমান সক্রিয় ও গম্ভীর কূটনৈতিক আলোচনা আবারও ব্যাহত হয়েছে। বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের স্বার্থ কিংবা বৈশ্বিক শান্তি—কোনোটির জন্যই সহায়ক নয়। তিনি নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

০৭:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার