ছবি: সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য কেবল ই-ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন ঢাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় হাইকমিশন জানায়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য জমা দিয়ে ই-ভিসা যাচাইয়ের জন্য একটি UK Visas and Immigration (UKVI) অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
বার্তায় আরও বলা হয়, ভ্রমণের আগে সংশ্লিষ্ট তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ ও যাচাই করা বাধ্যতামূলক। তথ্য সম্পূর্ণভাবে আপডেট হওয়ার পরই ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন <<>> ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম
এ সেবা গ্রহণের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়েছে। ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































