ফাইল ছবি
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কাজ করার অনুমতি নেই। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত বার্তায় বিষয়টি স্পষ্ট করা হয়।
বার্তায় বলা হয়, বি১/বি২ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারেন। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক বৈঠক করা, চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ।
আরও পড়ুন <<>> রাজধানীর যে দুই আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলছে সেনাবাহিনী
তবে দূতাবাস জানায়, এসব ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার হয়ে কাজ করাও আইনগতভাবে অনুমোদিত নয়।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা প্রাপ্তি ও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এছাড়া মার্কিন ভিসা ব্যবহারের ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলার আহবান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































