Apan Desh | আপন দেশ

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, অভিযানে দুইজন মাদক–সন্ত্রাসী নিহত হয়েছেন। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন।

আল-জাজিরার তথ্যমতে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তিরা বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযান চালানো হয়েছে। এতে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন : মেঘালয়ে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮

ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্সের সংকলিত তথ্য অনুযায়ী, চলতি বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ