Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী হজ ফ্লাইটের উদ্বোধন করবেন আজ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৭, ১৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী হজ ফ্লাইটের উদ্বোধন করবেন আজ 

ফাইল ছবি

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ২০২৬ মৌসুমে পবিত্র হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে ৪১৯ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস পরিবহণ করবে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।

আরও পড়ুন<<>>১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহণ করবে। 

২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়ার ৭৫ টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়