ফাইল ছবি
আগামী ১২ মাসের মধ্যে অপারেশনাল কার্যক্রমে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ডিসেম্বরে উদ্বোধনের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, কাজের মান নিয়ে এখনও বড় ধরনের কোন প্রশ্ন দেখছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিই জুন ২০২৭ পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ করে যাবে। মেশিনারিজের সমস্যা হবে না।
আরও পড়ুন <<>> কমানো হলো ড. ইউনূসের ভিভিআইপির সুবিধার মেয়াদ
তিনি বলেন, থার্ড টার্মিনালে ইন্টারনেট সমস্যা হবে না। টেলিটকের সাথে অন্য অপারেটরগুলো এক হয়ে কাজ করবে নেট সার্ভিসের জন্য। জায়গা রেন্টের বিষয়ে টেলিটক ভাড়া দেবে। এটা নিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের জুন থেকে থার্ড টার্মিনালের ঋণ পরিশোধের প্রথম কিস্তি দেয়া শুরু হবে। ২০৫৬ সাল পর্যন্ত চলবে। প্রতিবছর ৮০০-৮৫০ কোটি টাকা হতে পারে।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় বাংলাদেশ বিমানের সাথে আরেকটি বিদেশি প্রতিষ্ঠান কাজ করবে। নির্ধারণ করবে জাপানিজ সুমিতো কোম্পানি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















