ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার ( ২৮ জুন) সকালে জেলা সদর হাসপাতালে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমিন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোরশেদ আলম হিরু প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন সাংবাদিকদের জানান, জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে (৬-১১ মাস) বয়সী ৩৮ হাজার ৯৭৬ জন কে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আরও পড়ুন<<>>মা এখনো জানেন না তার ছেলে বেঁচে নেই
জেলার ৬টি উপজেলার ৫৮ টি ইউনিয়ন ও পৌরসভা সমূহে এ কার্যক্রম চলবে। ১৪৮০ টি কেন্দ্রে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৪ জন সুপারভাইজার, ২৯৬০ জন সেচ্ছাসেবক এ কর্মসূচিতে থাকবে।
ক্যাম্পেইন চলাকালে সকল শিশুকে নিজ এলাকায় টিকাদান কেন্দ্রে নিয়ে ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান সিভিল সার্জন। যে কোন ধরনের গুজব সৃষ্টি হলে তার দিকে কান না দেয়ার সবার প্রতি আহবান জানান তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































