Apan Desh | আপন দেশ

ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী 

প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) মালিবাগে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় স্কুলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক (অপারেশন্স) সাইফুদ্দিন ইমন। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফ হোসেন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা বলেন, আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অব্যাহত ভূমিকা রাখবে। শিক্ষা খাতের উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে এ বিদ্যালয় হবে অগ্রণী প্ল্যাটফর্ম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement