Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁও জেলা

দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মফস্বলের সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে তুলে ধরার আহবান জানান। দুই দিনের ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় দিন সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতারা দেশের মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়।

০৬:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বালিয়াডাঙ্গীতে একই স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ

বালিয়াডাঙ্গীতে একই স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেটে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তাদের স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিখোঁজ ছাত্রীরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। খুশি, মল্লিকা ও ঋতু দশম শ্রেণির এবং সুজুতি রানী দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

০৪:১০ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালু হবে: মির্জা ফখরুল

দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালু হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের বহু প্রতীক্ষিত পরিত্যক্ত বিমানবন্দর আগামী দুই বছরের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারব না, কিন্তু এটা হবে আমাদের গর্ব। আমরা বলতে পারব, আমাদের একটি বিমানবন্দর আছে। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয় বরং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

০৮:০৪ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

‘অনৈতিক ব্যবসার কারণে তেল সংকট হয়েছে’

‘অনৈতিক ব্যবসার কারণে তেল সংকট হয়েছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসার কারণেই এমন সংকট তৈরি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয় জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ সারাদেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। জনগণের কাছে অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, আপনারা অধৈর্য হবেন না, বাংলাদেশকে উন্নত স্থিতিশীল করতে কাজ করছি আমরা। কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায় তার জন্য কাজ করছি আমরা। তিনি বলেন, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছে দেশ এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

০৬:১৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

যথা সময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

যথা সময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তদন্তের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে। তদন্ত হয়েছে প্রয়োজন হলে আরও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।  

০৪:৫৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement