মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : আপন দেশ
তিস্তাকে বাঁচাতে সবাইকে জেগে ওঠার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তার পানির জন্য কথা বললেও ভারত এ পানির বিষয়ে কোনো সুরহা দিতে পারেনি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের জেআর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রচিত গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এ তিস্তার পানির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুরহা দিতে পারেনি। অথচ আন্তর্জাতিক আইনে আছে, প্রয়োজন মতো পানি দিতে হবে। ভারত সে পানি দেইনি, বরং এটা নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন বিভিন্ন ভাবে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করে এড়িয়ে গেছে।
আরও পড়ুন<<>>অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জোবাইদা রহমান
তিনি বলেন, ভারত থেকে যে পানির হিস্যা, যদি আমরা তা সঠিকভাবে পেতাম, তাহলে তিস্তা এভাবে মরে যায় না। তিস্তার মহাপরিকল্পনার বিষয়ে আমাদের পার্টিতে আলোচনা হয়েছে। আমরা মনে করি মহাপরিকল্পনার মধ্যে নিয়ে তিস্তাকে বাঁচাতে হবে।
এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































