ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের শেষ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গত ২৫ বছর ধরে আছি, ছেড়ে যাইনি। আমার শেষ নির্বাচন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেবেন।’
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকা পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যানের দক্ষতার কথা বিশ্লেষণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান তরুণ, তার চিন্তা ভাবনা তরুণ। জিয়াউর রহমান আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, কারও ক্ষতি করতে পারে না। ফলে ভোটটা দিতে হবে ধানের শীষে।’
তিনি বলেন, ‘তারেক রহমান প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু বলেননি। মানুষের জন্য কী করবেন, তাই বলেছেন। আমিও তাদের নিয়ে কিছু বলব না। আপনাদের জন্য কী করব, তা বলতে চাই।’
খুব মেধাবী ছাড়া বিএ-এমএ পাসের দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সবার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই। তাদের দক্ষ হিসেবে গড়তে চাই। কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই।’
আরও পড়ুন : নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমীরের
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সংখ্যালঘু নন, আপনারা দেশের নাগরিক। নিজের অধিকারের জন্য নিজের পায়ের উপরে দাঁড়ান। বিএনপি পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































