Apan Desh | আপন দেশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৯, ২২ জানুয়ারি ২০২৬

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।  

সংশ্লিষ্টদের তথ্যমতে, উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া এবং মারামারিতে জড়ান। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

আরও পড়ুন : বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু

এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়