Apan Desh | আপন দেশ

রাজ্য

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যে লেবার পার্টির অভ্যন্তরীণ তীব্র চাপ ও জনপ্রিয়তায় ধসের মুখে সোমবারই (২২ জুন) পদত্যাগ করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম ‘অবজারভার’র বরাতে রোববার (২১ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক মাস ধরেই স্টারমারের প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে ছিল। তবে শুক্রবার (১৯ জুন) এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এদিন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পান। এর মাধ্যমে তিনি লেবার পার্টির দলীয় প্রধান স্টারমারের নেতৃত্বের ওপর চ্যালেঞ্জ জানাতে পারবেন।

১২:২৩ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।  সোমবার (০১ জুন) সকালে নতুন বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর  নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ ও সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজকে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

০৩:১১ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

অতিরিক্ত ভাড়া আদায়, হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায়, হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া ঘাটে। সে সুযোগেই যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসানের গোপন অভিযানে। ছদ্মবেশে পরিচালিত নজরদারিতে দেখা যায়, ৪০ টাকার নির্ধারিত টিকিট যাত্রীদের কাছে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। সোমবার (২৫ মে) সকালে পাটুরিয়া ঘাট এলাকায় নৌ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে সাধারণ যাত্রীর ছদ্মবেশে নজরদারির দায়িত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত ছিলেন। নজরদারিতে ধরা পড়ে, ঈদের ভিড়কে পুঁজি করে টিকিট বিক্রির দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রকাশ্যেই জনপ্রতি ১০ টাকা করে অতিরিক্ত আদায় করছেন। অনেক যাত্রী প্রতিবাদ করলেও জোরপূর্বক বেশি টাকা নেয়া হয়েছে।

০৭:০৩ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকারের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। মূলত বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি লন্ডনের।

০৯:৫১ এএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে  ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।  শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা আপলোড করা হয়। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এ রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা। 

০৯:৩০ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

গণপরিবহনে ভাড়া নির্ধারণ বৈঠক সন্ধ্যায়

গণপরিবহনে ভাড়া নির্ধারণ বৈঠক সন্ধ্যায়

ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বিআরটিএর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত ১২ সদস্যের কমিটি বৈঠকে বসবে। এ কমিটিই নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট অংশীজনদের ইতোমধ্যে বৈঠকের বিষয়ে জানানো হচ্ছে। বৈঠক নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, মালিকপক্ষ নতুন ভাড়ার একটি প্রস্তাব উপস্থাপন করবে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রুত ভাড়া সমন্বয় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

০৭:২০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

ভাড়া বাড়ানোর বিরোধীতা করলো যাত্রী কল্যাণ সমিতি

ভাড়া বাড়ানোর বিরোধীতা করলো যাত্রী কল্যাণ সমিতি

বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, বর্তমান কমিটিতে মালিক ও শ্রমিক সংগঠনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। এ প্রভাব কমিয়ে যাত্রী ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের সংখ্যানুপাতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ শতাংশ বাড়ানোর প্রেক্ষাপটে এ দাবি জানানো হয়। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে ভাড়া নির্ধারণে মালিকপক্ষ ও সরকারের বর্তমান নীতির কঠোর সমালোচনা করা হয়েছে।

০৫:৫২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

বাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমীর

বাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমীর

নির্বাচনে অনিয়মের একাধিক অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আজ থেকে আরও শক্তভাবে আমরা আপনাদের সঙ্গে থাকবো। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামবো। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, গতকাল কয়েকটি কেন্দ্রে ফল আটকে রাখা হয়। অনেককে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে। আমাদের জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর আসনে কী হয়েছে আপনারা জানেন। একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে, তা দেশবাসী দেখেছে। আবার একই বিষয় আমাদের জোটের প্রার্থী মামুনুল হক সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, অথচ নাসীরউদ্দীন পাটওয়ারীর প্রতিপক্ষের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে।

১০:১৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ ভ্রমণ সতর্কতা জারি করে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। নোটিশে বলা হয়, এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। 

১২:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

হাদীকে হত্যাচেষ্টাকারী নিজেদের ‘এজেন্ট’ দাবি করে ভারতীয়দের উল্লাস

হাদীকে হত্যাচেষ্টাকারী নিজেদের ‘এজেন্ট’ দাবি করে ভারতীয়দের উল্লাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন এ ঘটনা ঘটে। ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পেছন মোটরসাইকেলে চড়ে এসে দুইজন সন্ত্রাসী ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ‘আশঙ্কাজনক’ অবস্থায় ওসমান হাদী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাচেষ্টার পর স্বাধীন অনুসন্ধানী গণমাধ্যমে হত্যাচেষ্টাকারীদের পরিচয় প্রকাশ করে। দেখুন এখানে ও এখানে। হাদীর ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার ও সকল রাজনৈতিক দল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন একটিভিস্টরা।

০৫:২৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৬০ জন টেক-অ্যাওয়ে ডেলিভারি রাইডারকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য সরকার।  ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, নভেম্বরে দেশব্যাপী পরিচালিত এক সাঁড়াশি অভিযানে ১৭১ জন রাইডারকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৬০ জনকে নিজে দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর বিবিসির।  সীমান্ত নিরাপত্তা মন্ত্রী অ্যালেক্স নরিস জানিয়েছেন, যদি আপনি এ দেশে অবৈধভাবে কাজ করেন, তবে আপনাকে গ্রেপ্তার করা হবে, অপসারণ করা হবে। ডেলিভারি সেক্টরে অবৈধ কাজ বন্ধ করতে আমরা আরও আইন কঠোর করছি, যাতে এ অপরাধমূলক কার্যকলাপের মূলোৎপাটন করা যায়।

০৩:৪৬ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

যুক্তরাজ্যও ভূমিকম্পে কাঁপল 

যুক্তরাজ্যও ভূমিকম্পে কাঁপল 

উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) সংস্থা বলছে, ৩.৩ মাত্রার এ ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (০৩ ডিসেম্বর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পটি ল্যাঙ্কাশায়ার ও সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে অনুভূত হয়। যার মধ্যে কেন্ডাল ও উলভারস্টন শহরও অন্তর্ভুক্ত। ভূমিকম্পের কেন্দ্রস্থল ল্যাঙ্কাশায়ারের ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে ১২ মাইল দূরে অবস্থিত বলে জানা গেছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, ল্যাঙ্কাশায়ারের সিলভারডেল উপকূলের ঠিক কাছে ১.৮৬ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

০৪:৪৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement