Apan Desh | আপন দেশ

লন্ডনে প্রফেসর ইউনূস-তারেক রহমানের বৈঠক চলছে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৩ জুন ২০২৫

আপডেট: ১৪:৫৭, ১৩ জুন ২০২৫

লন্ডনে প্রফেসর ইউনূস-তারেক রহমানের বৈঠক চলছে

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সে বৈঠক। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান। হোটেলে পৌঁছানোর পরে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

এদিকে, প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়