Apan Desh | আপন দেশ

আজ কত টাকা ভরি বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আজ কত টাকা ভরি বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা

স্বর্ণের অলঙ্কার

বাড়তে বাড়তে প্রায় তিন লাখ ছুঁই ছুঁই করছিল স্বর্ণের ভরি। এরপর হঠাৎ তিন দফা দরপতন ঘটে আড়াই লাখের আশেপাশে থাকে মূল্যবান এ ধাতুর দাম। তবে শেষ পর্যন্ত সেটিও স্থিতিশীল থাকেনি। ফের বেড়েছে স্বর্ণের দাম। দুই বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর দেশের বাজারে ২৪ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আরও পড়ুন<<>>২০২৬ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ১৬ দফা সমন্বয় করা হলো রুপার দাম। যেখানে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৬ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়