Apan Desh | আপন দেশ

‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করলে সচিবালয়ের ঘেরাও হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩০, ৫ সেপ্টেম্বর ২০২৫

‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করলে সচিবালয়ের ঘেরাও হবে’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে দলটির  সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রাশে খাঁন।

গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে বিভিন্ন বাহিনীর জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নুরের ওপর হামলা করেছে তারা আওয়ামী দোসর।

আরওপড়ুন<<>>‘দুর্নীতিমুক্ত-আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত’

তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেউ এর দায় এড়াতে পারবে না। হামলা তদন্তে গঠিত কমিটিকে স্বাগত জানান তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ক্লোজড চ্যাপ্টার। শেখ হাসিনার মতো তার দোসর জাতীয় পার্টিরও বিচার হতে হবে। নুরের ওপর কারা হামলা করেছে তা পুরো জাতি দেখেছে। এ ঘটনার দ্রুত বিচার না হলে সকল দল মিলে আন্দোলন শুরু করবো।

এদিকে, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা নুরুল হক নুরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে তারা কীভাবে নির্বাচনে নিরাপত্তা দিবে?

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু