Apan Desh | আপন দেশ

রবি

শিক্ষক সংকট নিরসনের দাবিতে গোবিপ্রবির ভিসিকে ৭ ঘণ্টা অবরুদ্ধ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে গোবিপ্রবির ভিসিকে ৭ ঘণ্টা অবরুদ্ধ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আর্কিটেকচার বিভাগে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভাগের অধিকাংশ ব্যাচ সেশনজটে পড়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের এক পর্যায়ে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে তার দফতরে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। রাত ৮টা পর্যন্ত টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে তিনি নিজ দফতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

১০:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

গোবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

গোবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও বেশি গবেষণামুখী করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি প্রদানে এ উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ছোটো ছোটো উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণা সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেসঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।

০৬:৫১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে শুরু করা ‘একটি শিশু একটি বৃক্ষ’ আলোকে এ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় তিনি একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

০৩:৪৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবিতে নিন্মমানের আইডি কার্ড প্রদান, ক্ষোভ শিক্ষার্থীদের

গোবিপ্রবিতে নিন্মমানের আইডি কার্ড প্রদান, ক্ষোভ শিক্ষার্থীদের

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিম্নমানের ও অস্পষ্ট স্টুডেন্ট আইডি কার্ড সরবরাহের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মানসম্মত আইডি কার্ড পুনরায় প্রস্তুত করে দেয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরা। রোববার (৩০ আগস্ট) লোকপ্রশাসন বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দেয়া এক লিখিত অভিযোগপত্রে এ দাবি জানানো হয়। অভিযোগপত্রটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রক্টরের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

০৪:৪০ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

গোবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক

গোবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের  ২৯ অক্টোবরে প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্ত মোতাবেক এ নিয়োগ দেয়া হয়। এর আগে ড. মো. সোহেল হাসানকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।

০৭:৩৬ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবির হল ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন

গোবিপ্রবির হল ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার(৩১ জুলাই) রাতের খাবারে রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে পিরানহা মাছ পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করলে ডাইনিং কর্তৃপক্ষ প্রথমে সেটিকে রুপচাঁদা মাছ বলে দাবি করে। পরে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মনির ইসলাম মাছটি পিরানহা বলে স্বীকার করে। 

০৫:৩২ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

গোবিপ্রবিতে নবীনদের আগমন-প্রত্যাশা

গোবিপ্রবিতে নবীনদের আগমন-প্রত্যাশা

সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন পরিবেশ, নতুন বন্ধু, সম্মানিত শিক্ষক এবং সিনিয়রদের সান্নিধ্যে শুরু হয়েছে তাদের জীবনের এক নতুন অধ্যায়। এ প্রেক্ষাপটে নবীন শিক্ষার্থীদের অনুভূতি, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন ডেইলী আপনদেশ-এ। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে উচ্ছ্বাস, শিক্ষার মান, ক্যাম্পাসের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক, সিনিয়রদের সহযোগিতা এবং নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।

০৪:২৮ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।সোমবার (১৩ জুলাই) নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারকে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অন্যদিকে ডিপিডিটি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন।

০৫:৫০ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

গোবিপ্রবির ১৬ শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

গোবিপ্রবির ১৬ শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

শিক্ষাছুটির নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি)। রোববার (২৮ জুন) এ সংক্রান্ত একটি অফিস আদেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরে প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করা এসব শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

০৮:৫৯ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

মাটি সারানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। কিন্তু পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোন সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।’

০২:০৯ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর

সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর

দেড় কোটি মানুষের ঈদযাত্রা, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন। সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপের মধ্যেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়াও নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন সবকিছু মিলিয়ে একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেলে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট বা ধীরগতি থাকলেও সেটি স্বাভাবিক। কারণ সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে গাড়ির গতি কমে যাচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি।

০৪:২১ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

গোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’-এর আঞ্চলিক পর্ব। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে এবং তাদের প্রোগ্রামিং ও গণনাভিত্তিক চিন্তাধারায় দক্ষ করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)। শনিবার (১৬ মে) সকাল ১০টায় গোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এসময় জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬, জাতীয় কুইজ-২০২৬, সিএসও ও নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ এবং নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়।

০৬:৫৪ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

এ বছরের ঈদযাত্রা স্বস্তির হবে: পরিবহন মন্ত্রী

এ বছরের ঈদযাত্রা স্বস্তির হবে: পরিবহন মন্ত্রী

গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হয়েছে। এ বছর সে ব্যত্যয় কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদ যাত্রা স্বস্তির করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার সড়ক, নৌপথে ও রেলপথে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের হাতে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঈদে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। এত সংখ্যক মানুষকে নিরাপদে পৌছে দেয়াটাও একটা চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত। বাড়তি ভাড়া প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, এ বছর কেউ সড়কে যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেজন্য ভ্রাম্যমান আদালত বাড়ানো হয়েছে।

০৪:৩৭ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

মেগা প্রকল্পের নামে টাকা অপচয় করবে না সরকার: সেতুমন্ত্রী

মেগা প্রকল্পের নামে টাকা অপচয় করবে না সরকার: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। মঙ্গলবার (০৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি গতানুগতিক এ মেগা প্রকল্পের সমালোচনা করেছেন। শেখ রবিউল আলম বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি জানান।

০৬:১৬ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement