ফাইল ছবি, আপন দেশ
পদত্যাগ করেননি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বলেন, আমি পদত্যাগ করিনি।
রোববার বিকেল থেকে আইজিপির পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন<<>>দায়িত্ব শেষে সামাজিক কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয় বাহারুল আলমকে। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































