বাহারুল আলম
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির প্রেক্ষিতে এ খবরটি সামাজিক মাধ্যম ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্যের সত্যতা দাবি করলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাহারুল আলমের পদত্যাগের খবর তারা শুনেছেন। তবে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে আইজিপি বাহারুল আলমের ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। নিয়োগের মাত্র কয়েকমাসের মাথায় তার এ পদত্যাগের গুঞ্জন প্রশাসনের অন্দরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































