Apan Desh | আপন দেশ

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী ট্রাকে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভর্তুকি মূল্যে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০-৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করবে টিসিবি।

আরও পড়ুন : এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি : ইসি আনোয়ার

ট্রাকলেসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়