ফাইল ছবি, আপন দেশ
হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেয়ার দায়িত্ব পেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে রুলস অব বিজনেস, ১৯৯৬ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (২৩ আগস্ট) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫ (৬) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।
সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১-এ, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।
আরও পড়ুন<<>>মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নতুন আইটেমে ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন যুক্ত করা হয়েছে। এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেয়াসহ-এ সংক্রান্ত বিষয়গুলো ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
অর্থাৎ, হালাল পণ্যের মান ও সনদ সংক্রান্ত কার্যক্রম এখন থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































