Apan Desh | আপন দেশ

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৮, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৮:৪৯, ২৮ জুলাই ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে প্রাণ গেল ২ জনের

ছবি : আপন দেশ

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসেছিলেন। এসময় দেয়ালধসে মারা গেছেন ২ জন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এমন ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বরে জনতা হাউজিং এলাকায় থাকতেন। 

অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এ ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ভেঙে যায়। এর আগে সকাল থেকেই লাভ রোডের মন্দির এলাকায় কলেজের সীমানা প্রাচীরের পাশে লাইন ধরে টিসিবির পণ্য কিনছিলেন লোকজন। হঠাৎ দেয়াল ধসে পড়লে কারও মুখ, কারও পা থেঁতলে যায়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর নাছিমা বেগমের মৃত্যু হয়।

আরও পড়ুন : রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ২৭ দিনে এলো ২৫২ কোটি ডলার

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়