Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে টিসিবির ট্রাকসেল শুরু

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ১১ মে ২০২৬

টাঙ্গাইলে টিসিবির ট্রাকসেল শুরু

ছবি: আপন দেশ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) 'ট্রাকসেল' কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে  ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।

এ সময় ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি ও ডাল । এসব পণ্যের দাম কম থাকায় লাইনে দাড়িয়ে পন্য সংগ্রহ করতে এসেছি। তবে আমাদের দাবি পন্য দিতে ব্যবস্থাপনা যেন সঠিক থাকে।

আরও পড়ুন<<>>সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ মে  হতে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত মোট ১০ দিন এ কার্যক্রম চলবে। টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১০০ টি স্থানে প্রতিদিন ১০টি করে ট্রাকে ৪০০০ (চার হাজার) নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি কেজি ৮০ টাকা করে ০২ কেজি মশুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে ০২ লিটার সয়াবিন তেল, ও প্রতি কেজি ৭০ টাকা দরে ০১ কেজি চিনি সরবরাহ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের