Apan Desh | আপন দেশ

সিন্ডিকেট ভেঙে সুলভ মূল্যে নিত্যপণ্য সরবরাহের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৩, ২৪ অক্টোবর ২০২৬

সিন্ডিকেট ভেঙে সুলভ মূল্যে নিত্যপণ্য সরবরাহের দাবি এনসিপির

ফাইল ছবি

বাজার সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি জানিয়েছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর রাজলক্ষ্মীতে আয়োজিত এক লিফলেট বিতরণ অনুষ্ঠান করে দলটি। এ অনুষ্ঠানে দলটির সিনিয়র সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ দাবি জানান।

এসময় তিনি কেবল নিজেদের সন্তানের দিকে মনোযোগী না হয়ে, সাধারণ মানুষের সন্তানদের অধিকার ও চাহিদার দিকে নজর দিতে সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিপি নেতা হান্নান মাসুদ ও সারোয়ার তুষার বক্তব্য রাখেন।

আরও পড়ুন <<>> ‘বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ’

বক্তারা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণসহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের জীবনের সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। বলেন, নিজ এলাকার মানুষের নিরাপত্তা দিতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশের মানুষের নিরাপত্তা দেবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়