ছবি: আপন দেশ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষি পণ্য কেনা-বেচায় ওজনে অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
সোমবার (০৪ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। মতবিনিময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া, উপজেলা বিএনপির অন্যতম নেতা মশিউর আজম চুন্নু সহ এলাকার হাট ইজারাদার, বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় কৃষকারা অভিযোগ করে বলেন, বাজারে কৃষিপণ্য বিক্রয়ের সময় বাজারের ব্যবসায়ী ও আড়ৎ মালিকেরা ৪০ কেজিতে মণ না ধরে ৪২ কেজি বা ৪২ কেজি ৫০০ গ্রামে মণ ধরে বিক্রি করে। এতে আমরা সঠিক হিসাব ও মুনাফা থেকে বঞ্চিত হচ্ছি।
আরও পড়ুন<<>>অনুমতিহীন মেলা ভেঙে দিলেন এমপি
উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে কৃষকরা আরও বলেন, আমাদের কৃষি পণ্য ৪২ কেজিতে মণ না ধরে ৪০ কেজিতে মণ হিসাবে ক্রয় করার ব্যবস্থা করা হোক।
কৃষকের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার, ব্যবসায়ী ও আড়ৎ মালিকদের কৃষি পণ্য ৪০ কেজিতে মণ ধরে বিক্রয়ের নিদেশ দেন। এ নির্দেশনা না মানলে এবং কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































