Apan Desh | আপন দেশ

ধলতা ছাড়া পণ্য কিনবে না আড়তদাররা, ভোগান্তিতে কৃষকরা

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ৫ মে ২০২৬

আপডেট: ১৬:৪৬, ৫ মে ২০২৬

ধলতা ছাড়া পণ্য কিনবে না আড়তদাররা, ভোগান্তিতে কৃষকরা

ছবি: আপন দেশ

ধলতা  প্রথা বন্ধের নির্দেশ দেয়ার পরদিন থেকেই কৃষিপণ্য কেন বন্ধ রেখেছেন রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর বাজারের আড়ৎ ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

জানা যায়, সোমবার (০৩ মে) পেঁয়াজ-আম সহ বিভিন্ন কৃষি পণ্য কেনা-বেচায় ধলতা-প্রথা বন্ধের নির্দেশ দেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় নির্বাহী কর্মকর্তা। ওজনে অনিয়মকারীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি।  এমন নির্দেশনা দেয়ার পরদিন থেকেই উপজেলার বহরপুর বাজারের আড়ৎ ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কোন পেঁয়াজ কিনছে না, এতে চরম বিপাকে পরেছে বাজারে নিয়ে আসা পেঁয়াজ বিক্রেতারা। 

মঙ্গলবার (০৫ মে) সকালে কৃষকেরা বিভিন্ন এলাকা থেকে ভ্যান যোগে শত শত মণ পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে বহরপুর বাজারে নিয়ে আসে। কিন্তু বাজারের আড়ৎ মালিকেরা আড়ৎ বন্ধ রাখায় বিক্রি হচ্ছে না পেঁয়াজসহ সকল কৃষিপণ্য। এমনকি তারা ঢাকার বেপারীদেরও কোন পেঁয়াজ কিনতে দিচ্ছে না। 

এ ব্যাপারে এক ভুক্তভোগী কৃষক জানান, আমরা বাজারে পেঁয়াজ নিয়ে আসার পর জানতে পারি, প্রশাসন থেকে ধলতা নেয়ার অনুমতি না পেলে তারা কৃষি পণ্য কেনা-বেচা বন্ধ রাখবেন। 

আরও পড়ুন<<>>বোদায় সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত

কৃষকরা জানান, আড়ৎ ব্যবসায়ীরা অনেক সময় আমাদের জিম্মি করে ‘ধলতা’ হিসাবে ২ থেকে  ৪ কেজি পেঁয়াজ নিয়ে নেয়। এতে আমাদের কৃষি পণ্য ঘাটতি দেখা দেয় এবং কোন লাভ হয় না। শুধু পেটের ক্ষুধা মেটাই, তাই কৃষিকাজ করি। এ জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ধলতা বাদ রেখে ৪০ কেজিতে মণ হিসাবে বিক্রয়ের আবেদন জানাই। সে আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (০৪ মে) উপজেলার অডিটোরিয়াম হলরুমে কৃষক ও ব্যবসায়ীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধলত প্রথা বন্ধের নির্দেশ দেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা। এর পরদিন থেকেই আড়ৎ ব্যবসায়ীরা ধলতা না দেয়ার কারণে পেঁয়াজ কেনা বন্ধ করে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়