Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ভবণ দখল চেষ্টার অভিযোগ 

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১২, ১০ জুলাই ২০২৬

টাঙ্গাইলে ভবণ দখল চেষ্টার অভিযোগ 

ছবি: আপন দেশ

টাঙ্গাইল শহরে বহুতল ভবণ ভাড়া নিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের থানা পাড়া এলাকায় শামসুদ্দোহা-রেজিয়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ডা. শাহ আলম। 

তিনি সাংবাদিকদের বলেন, মেডিনোভা মেডিকেল সার্ভিসেসের ২০ বছরের ভাড়াচুক্তির মাধ্যমে ভাড়া দেয়া হয়। প্রায় ১০ বছর অতিবাহিত পর কয়েক বছরে ভাড়াচুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে মধ্যে গুরুতর মতপার্থক্যের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব লিখিত অনুমতি ব্যতিত ভবনের বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন করা হয়েছে। ৪ বছর পূর্বে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ স্থায়ী ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেয়া হয়েছে। ভাড়াচুক্তি ৬ষ্ঠ তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকা সত্ত্বেও ৬ষ্ঠ ও ৭ম তলার সংযোগস্থলে স্থায়ী দেয়াল নির্মাণ করে প্যাসেজ ও সিঁড়ির পথ বন্ধ করা হয়েছে। 

আরও পড়ুন<<>>কক্সবাজারের ৩৫ ইউনিয়ন প্লাবিত, সতর্কতা জারি

এক বছর আগে ভবনের জরুরি অগ্নিনির্গমন পথ বন্ধ করে দেয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছে। এছাড়াও এক দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের পায়তারার চেষ্টা করছে। সব শেষ মেডিনোভা মেডিকেল সার্ভিসের ম্যানেজিং চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেয়া হয়নি।

তবে অভিযোগটি অস্বীকার করে মেডিনোভা মেডিকেল সার্ভিসের ম্যানেজার গোলাম হায়দার আলী জানান, ভবণ মালিকের অভিযোগ গুলো মিথ্যা। ভবণে যা করা হয়েছে, চুক্তিপত্র অনুযায়ী করা হয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch