Apan Desh | আপন দেশ

মনোনয়নপত্র

বিএনপি থেকে মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

বিএনপি থেকে মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ বিষয়ে ফারজানা সিঁথি গণমাধ্যমকে বলেন, তিনি শিগগিরই একটি আনুষ্ঠানিক ব্রিফ করবেন এবং সেখানে বিস্তারিত জানাবেন। তিনি জানান, নড়াইল-২ আসন থেকে তিনি মনোনয়ন ফরম নিয়েছেন। তিনি আরও বলেন, চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। জানা গেছে, ফারজানা সিঁথির বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

০৮:৪০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন। শনিবার (১১ এপ্রিল) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা। বিএনপি সূত্র জানিয়েছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি রোববার (১২ এপ্রিল) ফরম জমা দেবেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

০৮:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখন মন্ত্রিসভায়

মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখন মন্ত্রিসভায়

কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন না পেলেও শেষ পর্যন্ত বড় চমক দেখালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন। ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে তিনি এখন মন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সংসদ সদস্য এবং পরে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। দলীয় সূত্রে জানা যায়, এবার নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা প্রায় এক মাস ধরে মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

০৬:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

টাঙ্গাইল-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন টুকু

টাঙ্গাইল-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন টুকু

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক ও নিরাপদ শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে তিনি বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে লড়ছেন।  সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তার সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় টুকুর সাথে ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।

০৪:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

কুড়িগ্রাম-২ আসনে নজরুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র জমা

কুড়িগ্রাম-২ আসনে নজরুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম খাঁন।  সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন। কুড়িগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কাছে ডা. নজরুল ইসলাম খান তার মনোনয়নপত্র হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওর পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন। নজরুল ইসলাম খাঁন বলেন, দীর্ঘদিন পরে  বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়ায় দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এ দিনটির জন্য আমি মহান আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি মনোনীত হয়ে কুড়িগ্রাম-২ আসনের আর্থসামাজিক উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, বন্যা ও নদীভাঙন রোধে কাজ করবো ইনশাআল্লাহ।

০৪:৫৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র জমা দেন। একই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ফেনী-১ আসনে তার বিকল্প হিসেবে রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র জমা দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

০৩:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র নিলেন সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র নিলেন সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছ থেকে সালাহউদ্দিনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন তার প্রেস সচিব মো. ছাফওয়ানুল করিম। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসহ রাজনৈতিক ব্যস্ততার কারণে সালাহউদ্দিন আহমেদ স্বশরীরে উপস্থিত হতে না পারায় তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

০৭:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement