Apan Desh | আপন দেশ

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১৬, ৪ জানুয়ারি ২০২৬

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জে জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিলের ঘোষণার সময় উপস্থিত জনতার একাংশ মুজিবুল হক চুন্নুকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে তার শাস্তির দাবি জানায়। এ সময় তিনি নিজে উপস্থিত না থাকলেও তার কয়েকজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>মনোনয়ন পুনর্বহালের দাবিতে উত্তাল বাজিতপুর

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মনোনয়নপত্রে একাধিক গুরুতর ত্রুটি পাওয়া গেছে। এর মধ্যে মামলার তথ্য গোপন, ঋণখেলাপি থাকা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর না থাকার বিষয়টি উল্লেখযোগ্য। এসব কারণে মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়।

উল্লেখ্য, মুজিবুল হক চুন্নু  আওয়ামী লীগ সরকারের সময়ে দুই দফা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু