Apan Desh | আপন দেশ

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৪৬, ১০ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

প্রার্থীতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আপিল আবেদনের শুনানিকালে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

শুনানের শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছিল; এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। শনিবার শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে।

আরও পড়ুন<<>>মনোনয়ন ফিরে পেয়ে যে বার্তা দিলেন তাসনিম জারা

এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত ৫ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন এইচ এম হামিদুর রহমান আযাদ।

গত ২ জানুয়ারি বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে আযাদের মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে কাগজপত্র ও মামলার জটিলতা পর্যালোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ