Apan Desh | আপন দেশ

মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ২৭ জানুয়ারি ২০২৬

মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলির জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে। 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদীসংলগ্ন হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত কিশোররা হলেন কানজর পাড়ার মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৫)।

পারিবারিক সূত্র জানায়, সকালে দুই কিশোর নাফ নদীতে মাছ ধরছিল। এ সময় সীমান্তের ওপারে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। এক পর্যায়ে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে তারা দুজনই আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন <<>> সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় দুই কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ১১ জানুয়ারি একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু