ময়মনসিংহ মেডিকেলে আগুনের সময় পদদলিত হয়ে নিহত ৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুনে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল এ আগুনের ঘটনা ঘটে। এতে রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতরা হলেন, হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০), কুলসুমা (৩৫)। অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
১১:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার