ছবি: আপন দেশ
সুস্থ বাবা, নিরাপদ পরিবার- এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে মাসব্যাপী বাবাকে নিয়ে গল্প লেখার ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে আয়োজন করে ইরাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ক্যাম্পেইনে ৫ জন বিজয়ী সন্তান ও তাদের বাবাদের সংবর্ধনা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালের মিটিং রুমে এক অনাড়ম্বর পরিবেশে বিশেষ সংবর্ধনা আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি প্রকাশ করে জমা পড়া অসংখ্য হৃদয়ছোঁয়া গল্পের মধ্য থেকে বাছাই করে ৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। নির্বাচিত বিজয়ীরা হলেন, সুমাইয়া জাহান (বাবাঃ আহম্মেদ হোসেন; ব্রাহ্মণবাড়িয়া), লাকী আক্তার সীমা (বাবাঃ মোনতাজ উদ্দিন আকন্দ, গাজীপুর), তাইয়্যেবা তাসবিন লামিয়া (বাবাঃ এস এম আতাউর রহমান, নারায়ণগঞ্জ), ফারিহা রিদিলা (বাবাঃ ফারুকুল ইসলাম, ময়মনসিংহ) এবং কাজী মিলহা (বাবাঃ কাজী মিজানুর রহমান, ঢাকা)।
অনুষ্ঠানে বিজয়ী ও তাদের সম্মানিত বাবাদের হাতে বিশেষ উপহার সামগ্রী ও একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’ সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্যাকেজের পাশাপাশি বাবাদের জন্য স্পেশাল হেল্থ কার্ড প্রোভাইড করা হয় যার মাধ্যমে তারা ও তাদের পরিবার এ হাসপাতালের প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুবিধা পাবেন।
আরও পড়ুন<<>>পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
আয়োজনের মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট অনুকাব্য লেখক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি ও দৈনিক আগামীর সময় পত্রিকার ডিরেক্টর, ক্লাব এন্ড ওয়েলফেয়ার, সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।
অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট চিকিৎসকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং বাবাদের প্রতি সম্মান ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ আয়োজন করা হয় । ভবিষ্যতেও প্রবীণ ও বাবাদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমুখী ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে বিশ্ব মা দিবসে গরবিনী মা সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস সম্মাননা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদানসহ বিশেষ দিনগুলোতে বিনামূল্যে বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প উদযাপন করে আসছে ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































