Apan Desh | আপন দেশ

নার্সিং বিভাগের দাবি মেনে নিল বিএমইউ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নার্সিং বিভাগের দাবি মেনে নিল বিএমইউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নার্সিং বিভাগের জনবল কাঠামো ও পদোন্নতি নীতিমালা পুনর্নির্ধারণের দাবি মেনে নেয়া হয়েছে। স্ববেতনে সহকারী সেবা তত্ত্বাবধায়ক পদে পদোন্নয়নপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারদের গ্রেড নির্ধারণ এবং নার্সিং জনবলের প্রস্তাবিত সর্বশেষ অর্গানোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সুপারিশ অনুযায়ী ৭৬তম সিন্ডিকেটের নীতিমালা সংশোধনপূর্বক এবং ৬১তম সিন্ডিকেটের নীতিমালা অনুসরণ করে বিশ্ববিদ্যালয় হাসপাতালের নার্সিং বিভাগে পদ ও গ্রেড নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>কোলেস্টেরল কেন বিপজ্জনক

এতে সেবা তত্ত্বাবধায়ক পদকে গ্রেড-৫, অতিরিক্ত সেবা তত্ত্বাবধায়ককে গ্রেড-৬, উপ-সেবা তত্ত্বাবধায়ককে গ্রেড-৭, সহকারী সেবা তত্ত্বাবধায়ককে গ্রেড-৮, নার্সিং সুপারভাইজারকে গ্রেড-৯ এবং সিনিয়র স্টাফ নার্সকে গ্রেড-১০ হিসেবে নির্ধারণের বিষয়টি বিধি মোতাবেক গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি পরবর্তীতে অর্থ কমিটিতে উপস্থাপন ও অনুমোদন গ্রহণের পর সিন্ডিকেটে সুপারিশ আকারে উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গত, ৭৬তম সিন্ডিকেটে সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং সুপারভাইজার পদ দুটিকে একই (১০ম) গ্রেডে এবং সহকারী সেবা তত্ত্বাবধায়ক ও উপ-সেবা তত্ত্বাবধায়ক পদ দুটিকে একই (৯ম) গ্রেডে নির্ধারণ করা হয়। এ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সিন্ডিকেট কর্তৃক একটি কমিটি গঠন করা হয়।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ