Apan Desh | আপন দেশ

রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০২, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৭:১৩, ৩০ মার্চ ২০২৬

রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

ছবি: আপন দেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাত্র একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকিদের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ এসেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য জানান।

ডা. সাহিদা ইয়াসমিন বলেন, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে একজন পজিটিভ ছিল। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম ধরা পড়েনি, তবে তারা উপসর্গ নিয়ে মারা গেছে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদা কর্নার রাখা হয়েছে। সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদের পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে। বিষয়টি চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের বেশি বয়সী আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম।

আরও পড়ুন <<>> ট্রাকের ধাক্কায় ট্রাকচালকের সহকারী নিহত

এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০-৩৫০০ রোগী ভর্তি থাকছে। এতে চিকিৎসা ব্যবস্থায় চাপ বেড়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান