Apan Desh | আপন দেশ

গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৫৯, ১১ মে ২০২৬

আপডেট: ১৬:৪৯, ১১ মে ২০২৬

গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ছবি: আপন দেশ

‎পটুয়াখালীর গলাচিপায় পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

‎সোমবার (১১ মে) সকাল ৯টায় গলাচিপা হাসপাতাল রোড এলাকায় এ মানববন্ধন ‎অনুষ্ঠিত হয়। 

‎মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)- সভাপতি মো.জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ। এছাড়াও ‎ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মো. হুমায়ুন কবির বক্তব্য রাখেন। 

‎বক্তারা বলেন, আমরা দালাল নই, আমরা চাকরি করি। বৈজ্ঞানিকভাবে রোগ নির্মূলে কোম্পানির ওষুধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য প্রদান করি।

‎তারা আরও বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। এ শিল্পে নিয়োজিত প্রায় তিন লাখ দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছেন। শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে টিসিবির ট্রাকসেল শুরু

‎‎পেশাগত দায়িত্ব পালনে অমর্যাদার শিকার হচ্ছেন উল্লেখ করে বক্তরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের অবমাননাকরভাবে ‘দালাল’ হিসেবে অভিহিত করা হয়। যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

‎এর ফলে এসব পেশাজীবী ও তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলেও উল্লেখ করা হয়।

এসময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

‎নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপে তাদের পেশার সম্মান পুনরুদ্ধার হবে। যা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখতে সহায়ক হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের