Apan Desh | আপন দেশ

রামেক পরিচালককে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো’ উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৬, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ২০:৩৮, ২৮ মার্চ ২০২৬

রামেক পরিচালককে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো’ উচিত: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: আপন দেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালের পরিচালককে অবহেলার অভিযোগে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো’ উচিত বলেছেন।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে, অথচ পরিচালক ভেন্টিলেটরের অভাবের বিষয়টি জানায়নি।

সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে তিনি ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা করছেন। ইতিমধ্যেই তিনটি ভেন্টিলেটর বেসরকারি সহায়তায় কেনা হচ্ছে এবং আরও দুটি ভেন্টিলেটর ম্যানেজ করার চেষ্টা চলছে।

আরও পড়ুন <<>> ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, রোগীরা চিকিৎসকের ওপর ঈশ্বরের মতো ভরসা করে, তাই চিকিৎসকদের দায়িত্বশীল ও সতর্ক থাকা প্রয়োজন। অস্ত্রোপচারের পর সুতা রেখে যাওয়া বা যৌন হয়রানিসহ নৈতিকতার লঙ্ঘনের বিষয়গুলোর ওপর তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিজের চিকিৎসা অভিজ্ঞতার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা ও প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করা জরুরি। প্রবীণ চিকিৎসকদের কাছ থেকে শেখা এবং আন্তর্জাতিক মেডিকেল জার্নালগুলো অনুসরণ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক