Apan Desh | আপন দেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫২, ২০ মে ২০২৬

আপডেট: ১১:০৫, ২০ মে ২০২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ছবি: আপন দেশ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। 

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন<<>>ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বর্তমানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়