Apan Desh | আপন দেশ

প্রেমিক

পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা

পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা

বাগেরহাটের কচুয়ায় আলোচিত একই পরিবারের দুই নারীসহ তিনজনকে হত্যার রহস্য এক মাস পর উদঘাটনের দাবি করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়া এবং তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওই তিনজনকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের সুলতান শেখের ছেলে আসাদুল শেখ (৪১) এবং বারিক হাওলাদারের ছেলে মো. আরিফ হাওলাদার ওরফে বাবু (৩৮)। তারা পরস্পরের প্রতিবেশী ও আত্মীয়।

০৩:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

কার প্রেমে মজেছেন সিডনি সুইনি

কার প্রেমে মজেছেন সিডনি সুইনি

হলিউডের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রীদের একজন সিডনি সুইনি। সাম্প্রতিক সময়ে একাধিক দর্শকপ্রিয় কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। বিশেষ করে প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা যেত পশ্চিমা বিনোদন অঙ্গনে। অবশেষে সে জল্পনার অবসান ঘটালেন এ অভিনেত্রী। নিজের মনের মানুষের পরিচয় প্রকাশ্যে এনে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন সিডনি সুইনি। সেখানে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাকে। গুঞ্জন ছিল, সংগীত প্রযোজক স্কুটার ব্রাউন-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রকাশিত ছবিটি সে গুঞ্জনকেই সত্য প্রমাণ করেছে।

০৫:৩৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

প্রেমিকের নানার বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

প্রেমিকের নানার বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে প্রেমিকের নানার বাড়ি থেকে কিশোরী প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আরাব বিল্লাকে (১৯) আটক করা হয়েছে।   শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কবির মাস্টার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।   নিহত সায়মা ইসলাম (১৭) সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুহুরী বাড়ির প্রবাসী জিয়াউল হকের মেয়ে ও নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। অপরদিকে, প্রেমিক আরাব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের মো.সাহাব উদ্দিনের ছেলে।

০৫:২০ পিএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement