Apan Desh | আপন দেশ

লাভ ব্রেইন

প্রেমিককে বার বার মেসেজ-কল দেয়াও একটা রোগ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ৩০ জুন ২০২৪

প্রেমিককে বার বার মেসেজ-কল দেয়াও একটা রোগ

প্রেমিকা কোথায় গেল, কী করছে কিংবা খেয়ে কিনা। এসব নিয়ে অনেক প্রেমিকেরই মাথাব্যথার অন্ত নেই! আবার এর উল্টোটাও হয়, প্রেমিককে সারাদিনই অনবরত মেসেজ ও কল করেন প্রেমিকা। আপনি কি জানেন, এটিও এক ধরনের মাথার রোগ!

হ্যাঁ, এ রোগের নামও রয়েছে; ‘লাভ ব্রেইন’। কিছুদিন আগেই চীন থেকে উঠে আসে এমনই এক ‘অদ্ভুত’ ঘটনা। ১৮ বছর বয়সী এক চীনা তরুণী ‘লাভ ব্রেইন’ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জানা গেছে, প্রেমিকের প্রতি তার উন্মত্ত আচরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটিকে।

স্থানীয় রিপোর্ট অনুসারে, ওই তরুণী সারাদিনে তার প্রেমিককে কয়েকশ বার কল ও মেসেজ করতেন। পাশাপাশি তার প্রেমিকের ছোট থেকে বড় প্রতিটি কাজের খবর রাখতেন। তার এমন আচরণে জেরে তাদের সম্পর্কে বিভিন্ন সমস্যা হতে শুরু করে। ওই তরুণী বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন বলে মনে করছেন চিকিৎসক।

উভয়ের মধ্যেকার সম্পর্কের পরিস্থিতি যখন অতিরিক্ত খারাপ হয়ে যায়, তখন ওই তরুণী তার প্রেমিককে সারাদিনে ১০০ বারের বেশি ফোন করেন। কিন্তু প্রেমিক উত্তর দেয় না। এরপর ওই তরুণী বিচলিত হয়ে ঘরের জিনিসপত্র নষ্ট করতে থাকে।

পরবর্তী সময়ে ওই তরুণীর এমন কাজ দেখে, তার প্রেমিক পুলিশকে ডাকতে বাধ্য হয়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিয়ে যায় ওই তরুণীকে। এরপরই পাওয়া যায় এ নতুন রোগের হদিস।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement