Apan Desh | আপন দেশ

পুরোনো প্রেমিকে ঝামেলায় ফারিণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৪

পুরোনো প্রেমিকে ঝামেলায় ফারিণ

বিয়ের পর সংসার-চাকরি ভালোই করছিলেন রাইসা। তবে মাঝে মধ্যে তাকে খোঁচা দিয়ে কথা বলেন দুই জা। কিন্তু সেসবকে একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও স্ত্রী হিসেবে প্রিয় রাইসা।

কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বোঝে। রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এমনি এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’।

নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছন তাসনিয়া ফারিণ। এতে তার বিপরীতে আছেন খায়রুল বাসার।

বছরের শেষ সময়ে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত নতুন নাটকটি। এটি দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই তার প্রমাণ মেলে।

জামাল হোসেনর প্রযোজনায় এটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ