Apan Desh | আপন দেশ

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

ছবি: সংগৃহীত

সম্পর্ক মানে আবেগ, স্মৃতি আর মিষ্টি কিছু অনুভূতি। কিন্তু সম্পর্ক যখন ভেঙে যায়, তখন তা হয়ে ওঠে গভীর মানসিক কষ্টের কারণ। অনেক সময় এর ক্ষত সারাজীবন বয়ে বেড়াতে হয়।

তবে এ ট্রমা বা ধকল থেকে মারুষ ঘুরে দাঁড়াতে চায়। এ জন্য অতীত সম্পর্কের খারাপ স্মৃতি কাটিয়ে জীবনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই পালিত হয় ‘আন্তর্জাতিক ফরগিভ অ্যান এক্স ডে’ বা সাবেক সঙ্গীকে ক্ষমা করে দেয়ার আন্তর্জাতিক দিন।

শনিবার (১৭ অক্টোবর) পালিত হয়ে সাবেক সঙ্গীকে ক্ষমা করে দেয়ার আন্তর্জাতিক দিবস।

ক্ষমা করা একটি সচেতন সিদ্ধান্ত। যারা অতীতে প্রিয়জনের মাধ্যমে মনে আঘাত পেয়েছেন, তাদের জন্য এই কাজটি বেশ কঠিন হতে পারে; কারণ মনের গভীরে রয়ে যাওয়া ক্ষতচিহ্নগুলো সহজে মুছে যায় না।

তবে এ বিশেষ দিনটি মূলত নিজের ভেতরের কষ্টগুলো নিয়ে গভীরভাবে ভাবার। অতীতের তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি করে দেয়।

আরও পড়ুন <<>> ঐতিহ্যের স্বাদে বিশ্ব রুটি দিবস আজ

আত্মমূল্যায়ন ও আত্মিক শান্তি: ক্ষমা করার পথটি সহজ নয়। আপনি যদি সরাসরি সাবেক সঙ্গীর সাথে কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকেন, তবে নিজের অবস্থান এবং বর্তমান জীবন নিয়ে ভাবুন। নিজের মানসিক শান্তির জন্য সময় নিন। 

পরামর্শ নেয়া: বিশেষজ্ঞদের মতে, ক্ষমা বা ক্ষমার মানসিকতা অর্জনের পথটি দীর্ঘ হতে পারে। তাই এ বিষয়ে বন্ধু, পরিবার কিংবা কোনো পেশাদার কাউন্সেলরের পরামর্শ নিতে পারেন। 

সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয়া: আপনি যদি কাউকে ক্ষমা করার মতো সাহস ও মানসিক শান্তি খুঁজে পান, তবে অন্যদেরও তাদের অতীতের কষ্ট ভুলতে সাহায্য করতে পারেন। 

অতীতের গণ্ডি পেরিয়ে মনকে হালকা করা এবং নতুন করে জীবনকে দেখার বার্তা নিয়েই আসে এ দিনটি।

সবশেষে, এ পথচলায় সাবেক সঙ্গীর সাথে যোগাযোগ করা বা না করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়