Apan Desh | আপন দেশ

প্রেমের প্রস্তাব না পাওয়ার কারণ জানালেন তুষি

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৬, ৩১ মে ২০২৬

প্রেমের প্রস্তাব না পাওয়ার কারণ জানালেন তুষি

নাজিফা তুষি। ছবি : সংগৃহীত

নতুন প্রজন্মের অভিনেত্রী নাজিফা তুষি। তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তবে তার ব্যক্তিজীবন, বিশেষ করে প্রেম ও সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়। এবার সে বিষয়েই খোলামেলা কথা বলেছেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিজীবন, ঈদ উদযাপন ও অভিনয়জীবনের নানা দিক নিয়ে তিনি কথা বলেন।

আলোচনার একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, ‘প্রেসার কুকার’ চলচ্চিত্রে সহশিল্পী রিজভি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তুষির সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা বেশ কঠিন। বাস্তব জীবনেও কি তার সঙ্গে প্রেম করা কঠিন? মানুষ কি তাকে ভয় পায়?

জবাবে তুষি বলেন, মনে হয় ভয় পায়। এ ভয়ে আর কেউ কিছু বলে না। আমাকে তো কেউ প্রেমের প্রস্তাবই দেয় না।

প্রেমের প্রস্তাব না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অনেকেই মনে করেন তার জীবনে হয়তো অনেক প্রেমের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন <<>> বাধারমুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত

তার ভাষায়, সবাই মনে করে আমার বুঝি অনেক প্রেমিক আছে। আমি বুঝি আদর্শ প্রেমিকা। কিন্তু বাস্তবে তো কেউ কিছু বলে না।

তুষি জানান, অনেকেই তাকে পছন্দ করেন বলে জানান, কিন্তু সরাসরি মনের কথা প্রকাশ করার সাহস পান না। সবাই শুধু বলেন, মেয়েটি ভালো, তাকে পছন্দ হয়।

সাক্ষাৎকারে নিজের স্বভাব নিয়েও কথা বলেন তিনি। অনেকের ধারণা, তিনি বেশ রাগী প্রকৃতির। তবে এ ধারণা সঠিক নয় বলে জানান অভিনেত্রী।

তুষির ভাষায়, আমি মোটেও রাগী নই। আমি খুব মজার স্বভাবের মানুষ। কেউ যদি আমার সঙ্গে মিশতে পারে, তাহলে বুঝবে আমি খুবই সহজ-সরল।

নাজিফা তুষির এ মন্তব্যে তার ব্যক্তিজীবনের একটি ভিন্ন দিক উঠে এসেছে। পর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে অনেকেই তাকে দূর থেকে ভিন্নভাবে মূল্যায়ন করেন। আর সে কারণেই হয়তো পছন্দ থাকলেও অনেকে তাকে প্রেমের প্রস্তাব দেয়ার সাহস পান না বলে মনে করেন এ অভিনেত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়