Apan Desh | আপন দেশ

আইন

চেক জালিয়াতির মামলায় আইনজীবী কারাগারে

চেক জালিয়াতির মামলায় আইনজীবী কারাগারে

চেক চুরি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (১১অক্টোবর) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল হক এ আদেশ দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. ফিরোজ আলম,ভুক্তভোগী মরিয়ম বেগম, রায়পুর উপজেলার, উদমারা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। আইনজীবী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হুমায়ুন কবির হাওলাদার আত্মীয় মরিয়ম বেগমের বাড়িতে দাওয়াতে গিয়ে তার সাউথইস্ট ব্যাংক হায়দারগঞ্জ শাখায় খোলা একাউন্টের অনুকূলে একটি ইস্যুকৃত চেক চুরি করে নিয়ে যান। পরে ঐ চেকে ৩৬লক্ষ ৮১ হাজার টাকা উল্লেখ করে তিনি নিজেই মরিয়ম বেগমের স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে পাঠান। সন্দেহ ও স্বাক্ষরে অমিল দেখে গ্রাহককে অবগত করেন ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে মরিয়মের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে হুমায়ুন করির হাওলাদার ও আব্দুস শহীদকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৮১/২৫ইং। তদন্তের জন্য মামলাটি এএসপি লক্ষ্মীপুরকে দায়িত্ব প্রদান করেন আদালত। দীর্ঘ তদন্ত ও সিআইডির বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয় চেকে দেয়া স্বাক্ষর গ্রাহক মরিয়ম বেগমের নয় তা হুমায়ুন কবির হাওলাদারের।

০৭:৪৮ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বরগুনা-১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র, পাবলিক প্রসিকিউটর অ্যাড.নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ এস আর বি, পুলিশ, আনসার কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

০৫:২১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

স্বৈরাচার-গুপ্ত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার-গুপ্ত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার এক হয়েছে। তারা মিলেমিশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা অরাজকতা তৈরি করে, তাদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সব সময় ‘গুপ্ত দলটি’ জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।

০৬:১৯ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

জনগণের কথা না শুনলে আমরা পথ হারাব: আইনমন্ত্রী

জনগণের কথা না শুনলে আমরা পথ হারাব: আইনমন্ত্রী

জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন,জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আপনাদের যদি কথা বলতে না দেয়া হয়, আপনাদের কথা যদি না শুনি, তাহলে আমরা পথ হারাব। তখন আমরা আর সেই সঠিক পথে আসতে পারব না। এটাই আমাদের অঙ্গীকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৭:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement