ফাইল ছবি
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তার স্ত্রী আমাতুছছামীরের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন। বিচারক সাব্বির ফয়েজ আদেশটি প্রদান করেন।
দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ আবেদনটি করেন।
আরও পড়ুন <<>> ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আবেদনে বলা হয়, আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। রয়েছে মানিলন্ডারিংয়ের অভিযোগ। নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন।
দুদকের তথ্যে জানা গেছে, অভিযুক্ত দম্পতি যে কোনো সময় দেশ ছাড়তে পারেন। তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হয়। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশ গমন বন্ধ করা জরুরি ছিল। আদালত সে আবেদন মঞ্জুর করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































